জুনিয়র ফ্রন্ট‑ইন্ড ডেভেলপার সম্পর্কে কিছু জিনিস

ফ্রন্ট-ইন্ড ডেভেলপারের কাজ কি? ওয়েবসাইটের ক্লাইন্ট সাইট ( মানে আমরা যেটা দেখতে পাই ) সেটা তৈরি করেন একজন ফ্রন্ট-ইন্ড ডেভেলপার। ফ্রন্ট-ইন্ড ডেভেলপারের কাজ শুধু ডিজাইনের মধ্যে সীমাবদ্ধ নয়, আপনি একজন ফ্রন্ট-ইন্ড ডেভেলপার হলে আপনাকে বিভিন্ন এপিআই যুক্ত ক...

Asfak Ahmed - Frontend Engineer
Asfak AhmedFrontend Engineer
Oct 25, 2023
3 min read
জুনিয়র ফ্রন্ট-ইন্ড ডেভেলপার সম্পর্কে কিছু জিনিস

ফ্রন্ট-ইন্ড ডেভেলপারের কাজ কি?

ওয়েবসাইটের ক্লাইন্ট সাইট ( মানে আমরা যেটা দেখতে পাই ) সেটা তৈরি করেন একজন ফ্রন্ট-ইন্ড ডেভেলপার। ফ্রন্ট-ইন্ড ডেভেলপারের কাজ শুধু ডিজাইনের মধ্যে সীমাবদ্ধ নয়, আপনি একজন ফ্রন্ট-ইন্ড ডেভেলপার হলে আপনাকে বিভিন্ন এপিআই যুক্ত করতে হবে ওয়েবসাইটে এবং সেগুলো থেকে যে ডাটা পাবেন সেটা ডিজাইনে দেখাতে হবে। এটা তো বললাম জুনিয়র হিসেবে একজন ফ্রন্ট-ইন্ড ডেভেলপার কাজ কিন্তু আপনি যখন সিনিয়র লেভেলে যাবেন তখন আপনাকে আর অনেক কাজ করতে হবে। অনেকে মনে করেন যে একজন ফ্রন্ট-ইন্ড ডেভেলপার কাজ মনে হয় শুধু ডিজাইনটা ডেভেলপ করা কিন্তু তা সম্পূর্ণ ভুল ধারণা।

ফ্রন্ট-ইন্ড ডেভেলপারের কোন কোন বিষয় জানা থাকতে হবে?

একজন ফ্রন্ট-ইন্ড ডেভেলপার হতে মাস্ট আপনাকে কি কি জানতে হবে এটা অবশ্যই সবাই জানে, তা ও বলে নেই - HTML, CSS, CSS framework ( e.g Tailwind ), JS, JS framework ( e.g React ), Git & Github.

এইগুলা আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি নিজেকে একজন ফ্রন্ট-ইন্ড ডেভেলপারের জায়গায় দেখতে চান কিন্তু তার পাশাপাশি আপনাকে আর কিছু জিনিসের উপর জ্ঞান রাখতে হবে। যেমনঃ UI Library, Photoshop, Canva, Figma, XD, CSS Frameworks, Backend Knowledge ইত্যাদি।

একটা জবে জয়েন করার পর ফ্রন্ট-ইন্ড ডেভেলপারের দায়িত্ত কি?

প্রথমেই বলি যে আপনি যখন কোনো কম্পানিতে জয়েন করবেন তখন কিন্তু আপনাকে ওই কম্পানি একা একটা প্রজেক্ট করতে দিবে না সেটা ছোট হোক কিংবা বড়। আপনাকে টিম এর মধ্যে দেওয়া হবে এবং ওই টিমে আপনার একজন সিনিয়র থাকবেন যিনি আপনাকে আপনার টাস্ক দিবেন এবং আপনি ওই টাস্ক সম্পূর্ণ করবেন। এবং আপনাকে আপনার সিনিয়র যে কাজ দিবে সেটাই করবেন এবং জমা দিবেন ( নিজ অবিজ্ঞতা থেকে বলছি )। টাস্ক অবশ্যই ডিজাইন রিলেটেড অথবা ফ্রন্ট-ইন্ড ফাংশনালিটি রিলেটেড থাকবে। আর হে আপনাকে কিন্তু না জিজ্ঞাস করে কিছু দিবে না প্রথমে জিজ্ঞাস করবে যে এইটা আপনি পারবেন কি না তারপর দিবে ( কিন্তু এটা ভাববেন না যে তাহলে আপনি যেগুলা পাবেন শুধু ওইগুলা নিবেন। সেক্ষেত্রে হয়তো পরের মাসে আপনাকে অন্য কোনো জব খুজতে হবে! )। টিমে কাজ করলে অনেক নতুন জিনিস শিখতে পারবেন অনেক নতুন জিনিস জানতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন।

টিমে কাজ করতে গিটের যে সমস্যা বেশি মোকাবেলা হয়!

আমরা সাধারণত একা একা নিজের প্র্যাকটিস প্রজেক্ট করে থাকি এবং সেখানে আমাদের গিট নিয়ে তেমন কোনো পেরায় পরতে হয় না, কিন্তু যখন আপনি একটা জবে কাজ করবেন তখন সেখানে যে টিম থাকবে সেটায় মেম্বার সংখ্যা হতে পারে ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এবং তারও বেশি। তখন আপনাকে খুব খেয়াল করে কাজ করতে হবে কারণ গিটে Conflict বলে একটা জিনিস আছে যেটায় পড়লে বুঝা যায় ( কত ধানে কত চাল 😁 ) মজা করলাম । আসলেই যদি আপনি একটা ফাইলে কাজ করছেন এবং অন্যদিকে আপনার টিমের আরেকজন ও সেইম ফাইলে কাজ করছে তাহলে আপনি যখন Pull করবেন বা উনি যখন Pull করবে তখন Conflict আসবে কোডে এবং যদি সেটা অনেক বেশি চেঞ্জ হয় তাহলে তো হয়েই গেলো, মানে সেই conflict সমাধান করতে অনেক সময় লাগবে এবং এটাও হতে পারে আপনার অথবা উনার কোড হারিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে বুঝে শুনে কোড করতে হবে এবং সবসময় চেষ্টা করবেন কোডের একটা বেকআপ রাখার। তাহলে যদি আপনার কোড হারিয়ে যায় সেক্ষেত্রে আবার পুরো কোড না করে কপি পেস্ট করতে পারবেন।

টিমে কাজ করতে কনভারসেশন স্কিল কেমন থাকতে হবে।

টিম অয়াইজ কাজ করতে হলে অবশ্যই আপনার কনভারসেশন স্কিল ভালো থাকতে হবে। মানে আপনি একটা সমস্যায় পড়েছেন এখন সেই সমস্যার বিবরণ যদি আপনার সিনিয়রকে দিতে না পারেন তাহলে উনি আপনার সমস্যার সমাধান করবেন কিভাবে? অথবা আপনি মনে করছেন যে এই জায়গায় এই জিনিসটা না দিয়ে এইভাবে করলে ভালো হবে! কিন্তু যদি সেই জিনিসটা বুঝাতেই না পারেন তাহলে তো হবে না। এইগুলা যদি করতে পারেন তাহলেই হবে, কারণ কোনো সিনিয়র এর আন্ডারে কাজ করলে আপনাকে বেশি কিছু করতে হবে না সব আপনার সিনিয়র করে দিবে। আপনাকে শুধু টাস্ক দিবে আপনি করে দিবেন।

Asfak Ahmed - Frontend Engineer

Written by

Asfak Ahmed

Frontend Engineer | Building tools that make developers' lives easier, one commit at a time.

Stay in the loop

Liked this post? Get the next one in your inbox.

Long-form essays on front-end craft, developer experience, and the small details that make products feel premium. No spam, ever.